সর্বশেষ

টাঙ্গাইলে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি শুরু

টাংগাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে রমজান উপলক্ষে সুলভ মূল্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি শুরু হয়েছে।

বুধবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরদ্যানে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ ডিলার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন জানান, এ কার্যক্রমের আওতায় টাঙ্গাইল শহরের পাঁচটি পয়েন্টে ১০ জন ডিলার দুই হাজার জনের মাঝে এই পণ্য বিক্রি করবে।

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

৪৫০ টাকার বিনিময়ে প্রতি জনের কাছে দুই লিটার তেল, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেয়া হচ্ছে। এসব পণ্য অন্য বাজারে আনুমানিক দাম প্রায় ৮০০ টাকা। ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত শহরের ভিন্ন ভিন্ন পয়েন্টে এ সব পন্য বিক্রি করা হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মার্চ ২০২৫
Trulli

টাঙ্গাইলে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি শুরু