সর্বশেষ

আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

মনির হোসেন:

আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের থেকে চাঁদাবাজি মুক্ত করা জাহাঙ্গীর মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফুটপাতের হকারবৃন্দ।

বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

সোমবার (১০ মার্চ) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতের হকারবৃন্দর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী হকাররা জানান, বিগত হাসিনা সরকারের সময় ফুটপাতে ব্যবসায়ীদেরকে মোটা অংকের চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল এখানে কোন ধরণের চাঁদাবাজি করা হবে না এবং এখানে কেউ চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দেয়ার নির্দেশ দেন। কিন্তু একটা অসাধু চক্র সম্প্রতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে ওনি এখান থেকে চাঁদাবাজি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার কারণে আমরা ফুটপাতের ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে আজকের এই মানব বন্ধন।
মানববন্ধনে এসময় ফুটপাতের চার শতাধিক হকার অংশগ্রহণ করেন।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ মার্চ ২০২৫
Trulli

আশুলিয়ার পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত হকারদের মানববন্ধন