সর্বশেষ

পেশাজীবি থানা আশুলিয়া ওয়ার্ডের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাহবুব আলম মানিক:

আশুলিয়ায় পেশাজীবি থানা আশুলিয়া ওয়ার্ডের উদ্যােগে সাম্য,মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ই মার্চ ১৫ রমজান বিকাল পাঁচ ঘটিকার সময় আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি অর্কিড স্কুল এন্ড কলেজের তৃতীয় তলায় উক্ত আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম পেশাজীবি থানা আশুলিয়া ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ।

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

এসময় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আসাদুজ্জামান জীম, আমির পেশাজীবি থানা ও কর্ম পরিষদ সদস্য ঢাকা জেলা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা আব্দুল বাসিত, শুরা সদস্য, ঢাকা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শরিফুল ইসলাম। সভাপতিত্বে ছিলেন জনাব মাজাহারুল ইসলাম, সভাপতি আশুলিয়া ওয়ার্ড পেশাজীবি থানা। সঞ্চালনায় ছিলেন, এস এম নাসিরউদ্দিন সাধারণ সম্পাদক আশুলিয়া ওয়ার্ড পেশাজীবি থানা। এছাড়াও আরও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে আলোচনা সহ সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে শীর্ষক আলোচনা এবং বক্তব্য রাখেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার বিতরণের মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি টানেন।

চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মার্চ ২০২৫
Trulli

পেশাজীবি থানা আশুলিয়া ওয়ার্ডের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত