সর্বশেষ

সাভার বিরুলিয়া ব্রিজের পাশে যাত্রী ছাউনিতে অবৈধভাবে গড়ে তুলেছে নাজমুল স্টোর নামক দোকান

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার সাভার বিরুলিয়া ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা দখল করে দুই পাশে অবৈধ দোকানপাট স্থাপনা গড়ে উঠেছে। সাভার থেকে ব্রিজের ঢালে নামলে আশুলিয়া মিরপুর মহাসড়ক এই সড়ককে বলা হয়, বিরুলিয়া ব্রিজ তিন রাস্তার মোড়। স্থানীয়রা বলেন, এই ব্রিজ দিয়ে সাভার আশুলিয়া মিরপুর মহাসড়কের বিভিন্ন যানবাহন চলাচল করে। বিরুলিয়া ব্রিজ সংলগ্ন রয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা দোকানপাট সিএনজি অটো রিক্সার স্টান্ড এতে করে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার যানবাহন দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

বেশ কয়েকজন নিয়মিত চলাচল যাত্রীরা অভিযোগ করে বলেন, এই রোদ্রের সময় আমরা আগে দেখেছি ব্রিজের দুই পাশেই যাত্রী ছাউনী ছিল। এখন বাম পাশে একটি মাত্র যাত্রী ছাউনি দেখি আর ডান পাশে দেখি না, কারণ অবৈধ দখলদাররা অবৈধভাবে দোকানপাট বসিয়ে নিয়মিত ভাড়া তুলছে। ব্রিজের ডানপাশে ছিল তৎকালীন সময়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে জনস্বার্থে দূর দুরান্ত থেকে যাত্রী এসে নামলে বিশ্রাম ও গাড়ির জন্য অপেক্ষামান যাত্রী ও জনসাধারণের বানানো হয়েছিল যাত্রী ছাউনি। এখন তা আর দৃশ্যমান নেই রয়েছে শুধু অবৈধ দোকানপাট স্থাপনা। যাত্রী ছাউনিতে রয়েছে নাজমুল স্টোর নামক বিশাল এক দোকান ও মাছের আড়ত। এ সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে জন ভোগান্তি ও যানবাহন দুর্ঘটনা সহ জনসাধারণের ভোগান্তি চরণে পৌঁছায়বে।

রূপগঞ্জে শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম

এ সকল বিষয় নিয়ে, স্থানীয় ব্যক্তিরা বলেন, এ সমস্ত অবৈধ স্থাপনা তৈরির পিছনে স্থানীয় প্রভাশালী ব্যক্তিরা জড়িতে আছে বলে বছরের পর বছর ধরে অবৈধ দখলদাররা দখল করে যাচ্ছে বলে তারা জানান।
এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা বলেন, সাভার আশুলিয়ায় কোন অবৈধ স্থাপনা রাখা হবে না। পর্যায়ের কর্মই উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে।

সাভারে (এসবি) পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে  হত্যা: প্রধান  আসামী জহিরুল গ্রাফতার
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ মার্চ ২০২৫
Trulli

সাভার বিরুলিয়া ব্রিজের পাশে যাত্রী ছাউনিতে অবৈধভাবে গড়ে তুলেছে নাজমুল স্টোর নামক দোকান