সর্বশেষ

সাভার বিরুলিয়া জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

মোঃ মাইনুল ইসলাম

সাভার বিরুলিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে,এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন,নুর আলম গ্যাদা।  দোয়া ও মিলন মাহফিলের সভাপতিত্ব করেন,নুর আলম গ্যাদা,উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল।

আরো উপস্থিত ছিলেন, সাভার ও বিরুলিয়া ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি আনোয়ার হোসেন মন্ডল, ইন্ডিয়ান বিএনপি’র সাবেক আহ্বায়ক হাসান আলী মন্ডল, ছাত্রদলের নেতা আলমগীর হোসেন, ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা হাজী মোহাম্মদ মানিক মিয়া ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা।

সাদুল্ল্যাপুর ক্যাম্পের ভূমি সেবায় আস্থা ফিরছে সাধারণ মানুষের

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা ও হাজারো নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, গত বছর ৫ই আগস্ট এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যায়।

এই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা আহত ও শহীদ হয়। এই সভায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজিত হয়। এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত সকলেই দোয়া করেন। দোয়া শেষে তবারক বিতরণ করা।

পাবিপ্রবিতে এমপি শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানালো বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ আগস্ট ২০২৫
Trulli

সাভার বিরুলিয়া জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল