সর্বশেষ

শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হয়েছে। গত ১২ আগস্ট মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়ে আজ তা শেষ হয়। এ সময়ে ডাকসুর ২৮ পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪২টি ফরম দেওয়া হয়েছে। অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আগামীকাল মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পর বলা যাবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে।

কেননা ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী কোন পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সেখানে তা উল্লেখ থাকবে।
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

শহীদ বুলবুল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৫
Trulli

শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি