সর্বশেষ

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

অনলাইন ডেস্ক

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।

আজ ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা হতে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।এপত্রে বলা হয়েছে, ২০২৬ সনের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আসছে ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৫
Trulli

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন