সর্বশেষ

টাঙ্গাইল সদর আসনে মনোনয়নের দাবিতে টুকু ও ফরহাদ সমর্থকদের পৃথক মিছিল

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের আট সংসদীয় আসনের মধ্যে সাতটির প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনে এখনও প্রার্থী ঘোষণা না করায় নিজেদের প্রার্থীর পক্ষে শোডাউন করেছেন তাদের অনুসারীরা। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল করেছেন তার অনুসারীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতারা।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

এদিকে বিকেলে পৌরউদ্যান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও তাকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

ঢাকা জেলার কেরানীগঞ্জে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ

এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে টাঙ্গাইল-৫ আসন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ নভেম্বর ২০২৫
Trulli

টাঙ্গাইল সদর আসনে মনোনয়নের দাবিতে টুকু ও ফরহাদ সমর্থকদের পৃথক মিছিল