সর্বশেষ

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু আজ

অনলাইন ডেস্ক

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে প্রতিবছরই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশে তাবলীগের চিল্লাধারী মুসল্লীরা সারা বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান।

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার বাদ ফজর থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ নভেম্বর ২০২৫
Trulli

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু আজ