সর্বশেষ

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় আশরাফ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে স্ট্রোক করে ইজতেমা ময়দানে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আশরাফ আলী জামালপুর জেলার সদরের কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এপর্যন্ত জোড় ইজতেমায় আগত ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, আশরাফ আলী সাথীদের সঙ্গে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়লে ভোরে সাথীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনের জোড় ইজতেমা।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৫
Trulli

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু