সর্বশেষ

বাউফলে ইয়াবা তল্লাশি করতে গিয়ে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার; দোকানদারসহ আটক ৩

উপজেলা সংবাদদাতা

 পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা বহনকারীদের তল্লাশি চালাতে গিয়ে একটি চায়ের দোকান থেকে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করে বাউফল থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ওয়ালি উল্লাহ (২৬)। তিনি ওই এলাকার একটি চায়ের দোকানের মালিক এবং দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম চৌকিদার।

পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন দুই ইয়াবা বহনকারী ওই চায়ের দোকানে অবস্থান করছিল। তাদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করার পর পুলিশ দোকানটিতে তল্লাশি শুরু করে। এ সময় দোকানের ক্যাশবাক্স খুলে ভেতর থেকে একটি পুরোনো রিভলবারের মতো দেখতে ধাতব অস্ত্র উদ্ধার করা হয়। পরে দোকানদারসহ তিনজনকেই আটক করা হয়।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

আটক অপর দুই ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

এবিষয়ে বাউফল থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত বস্তুটি আগ্নেয়াস্ত্র নাকি খেলনা পিস্তল—এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটি ধাতব তৈরি এবং বেশ পুরোনো মনে হচ্ছে। যাচাই-বাছাইয়ের জন্য সিআইডি এক্সপার্ট টিমকে খবর দেওয়া হয়েছে। শনিবার সকালে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গন্ধে খবর, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ ডিসেম্বর ২০২৫
Trulli

বাউফলে ইয়াবা তল্লাশি করতে গিয়ে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার; দোকানদারসহ আটক ৩