সর্বশেষ

‎বিএনপিতে যোগ দেওয়ার দু’দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতা গ্ৰেফতার

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

‎কুড়িগ্ৰামের রাজিবপুরে দু’দিন আগে যোগ দেওয়ার পর স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্ৰেফতার করছে রাজিবপুর থানা পুলিশ। গ্ৰেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ রফিকুল ইসলাম। তিনি রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচিতে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেওয়া হয়। ওই দিন রফিকুল ইসলাম ছাড়াও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এবং আওয়ামীলীগের সক্রিয় কর্মী মোশাররফ সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

‎এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর ঠিক দু’দিন পর ১৮ ডিসেম্বর রাতে রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্ৰেফতার করেন।

‎এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার মুঠোফোনে জানায় , বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক মানুষ সাধারণ নাগরিক বিএনপিতে যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম সেখানে ছিলেন কি না, বা তিনি আগে স্বেচ্ছাসেবক লীগে করতেন কি না সে বিষয়ে আমার জানা নেই।

‎মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, জামায়াতে ইসলামীর রাজিবপুর উপজেলার দলীয় কার্যালয় ভাঙ্গচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

দুর্গন্ধে খবর, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ ডিসেম্বর ২০২৫
Trulli

‎বিএনপিতে যোগ দেওয়ার দু’দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতা গ্ৰেফতার