সর্বশেষ

আশুলিয়া থানা ছাত্রদল সহ-সভাপতি হলেন ত্যাগী দুই ছাত্রনেতা সমির সরকার ও আলিম মোল্লা

মাহবুব আলম মানিক

আশুলিয়া থানা ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ত্যাগী ও পরীক্ষিত দুই ছাত্রনেতা সমির সরকার ও আলিম মোল্লা। সম্প্রতি কেন্দ্রীয় নির্দেশনায় গঠিত কমিটিতে তাদের এই পদায়ন করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা সমির সরকার ও আলিম মোল্লা আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। বিভিন্ন দুঃসময়ে মামলা, হামলা কারাভোগ ও দমন-পীড়নের মধ্যেও তারা ছাত্রদলের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গ্রেফতার হোন সমির সরকার। ৬২ দিন কারাভোগ করে মুক্তি পান ত্যাগী এই নেতা।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

নতুন দায়িত্ব পাওয়ায় আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, এই দুই ত্যাগী ছাত্রনেতার নেতৃত্বে আশুলিয়া থানা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সমির সরকার ও আলিম মোল্লা বলেন,
“দল আমাদের যে দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। আগামীর গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গন্ধে খবর, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ ডিসেম্বর ২০২৫
Trulli

আশুলিয়া থানা ছাত্রদল সহ-সভাপতি হলেন ত্যাগী দুই ছাত্রনেতা সমির সরকার ও আলিম মোল্লা