সর্বশেষ

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারে বড় দুর্ঘটনার আশঙ্কা

মোঃ মাইনুল ইসলাম

মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ আরিচা-কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির যানবাহন স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ইং) সকালে সরেজমিনে আরিচা ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দীর্ঘ এই নৌ-রুটে চলাচলকারী স্পিডবোটগুলোর অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা ১২জন হলেও অধিকাংশ বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বহন করা হচ্ছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নৌ-রুট ব্যবহারকারী যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহনের কারণে স্পিডবোটে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। নদীতে ঢেউ বা হঠাৎ গতিবিধি পরিবর্তন হলে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনেক যাত্রী ভয়ে থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে স্পিডবোট মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে জানা গেছে।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

স্থানীয় সচেতন মহল ও যাত্রীরা দ্রুত নৌ-প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত মনিটরিং, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করা এবং লাইফ জ্যাকেট ব্যবহারে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়ানো কঠিন হবে জানান সচেতন মহল ও সাধারণ যাত্রীরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জানুয়ারি ২০২৬
Trulli

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারে বড় দুর্ঘটনার আশঙ্কা