সর্বশেষ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শহীদুল ইসলাম

তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও পরকালীন শান্তি কামনায় ঢাকার দোহারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর উপজেলার ৩ নং রাইপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাইপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় তৌহিদী জনতা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করা হয়।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শোকাতুর হৃদয়ে স্থানীয় দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষ মোনাজাতে অংশ নিয়েছেন।

এ সময় দোহার উপজেলার ৩ নং রাইপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আমির শিকদার, সাধারণ সম্পাদক মুকল তালুকদার, রাইপাড়া ৪ নং ওয়ার্ডের সভাপতি লুনা ভূইয়া, ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য রানা তালুকদার, স্থানীয় ওয়ার্ড বিএনপির জামাল উদ্দীন, হালিম, পলাশ দেওয়ান, নাছির ও মাসুদ সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জানুয়ারি ২০২৬
Trulli

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল