সর্বশেষ

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য’র অভিযানে ৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ কিন্তু বাউফল দিয়ে যাচ্ছে অহরহ

এম জাফরান হারুন

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ জরা হয়েছে। কিন্তু বাউফল রুট দিয়ে যাত্রীবাহী বাসে এসব জাটকা মাছ যাচ্ছে অহরহ। যেন উদাসিনতায় উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি।

শুক্রবার (২ রা জানুয়ারি) গভীর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় সন্দেহ জনক ১টি যাত্রীবাহী ঢাকা কুয়াকাটা রুটের বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এ ব্যাপারে মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তারা।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জানুয়ারি ২০২৬
Trulli

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য’র অভিযানে ৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ কিন্তু বাউফল দিয়ে যাচ্ছে অহরহ