সর্বশেষ

‎ রাজিবপুরে অবৈধ কাঁকড়া গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন ‎ 

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা প্রতিনিধি

কুড়িগ্ৰামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়া (বৌবাজার) থেকে রাজিবপুর স’মেল রোডে অবৈধ কাঁকড়া গাড়ি (ট্রাক্টর) বন্ধের দাবিতে একালাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে উপজেলার সদর  ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়া  (মন্ডল পাড়া) বেলাল সরকারের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



‎মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ লতিফুজ্জামান খোকন সাংগঠনিক সম্পাদক রাজিবপুর সদর ইউনিয়ন বিএনপি, মোঃ কবির হোসেন সাবেক সাধারণ সম্পাদক রাজিবপুর উপজেলা যুবদল,
‎মোঃ আনিছুর রহমান সভাপতি ০৭ নং ওয়ার্ড বিএনপি, মোঃ হান্নান শাহ সভাপতি রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদল, মোঃ শামীম আহমেদ
‎যুগ্ন আহ্বায়ক রাজিবপুর উপজেলা ছাত্রদল, মোঃ মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবপুর ইউনিয়ন ছাত্রদল
‎মোছা জহুরা বেগম সাধারণ সম্পাদক রাজিবপুর উপজেলা মহিলা বিএনপি , মোঃ আবু তালেব
‎বায়তুল মাল সম্পাদক রাজিবপুর উপজেলা শাখা,

‎বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিবাবক, বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ সহ  শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।


‎পাখিউরা বাজার ঐক্য পরিষদের সভাপতি শাহাদাত হোসেন বলেন, কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারণে সাধারণ যাত্রী এবং ছোটখাট যানবাহন ঝুকি নিয়ে চলতে হচ্ছে। কাঁকড়া গাড়িতে করে মাটি নিয়ে যাওয়া-আসা করার কারণে সবগুলো রাস্তা নষ্ট হয়ে গেছে। সে কারণে যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।

‎শুধু তাই নয় অদক্ষ এবং শিশু চালক ওইসব গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। গত এক কয়েক মাসের ব্যবধানে এক যুবক ও এক মাছ ব্যবসায়ী কাঁকড়া গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছে।

‎বক্তারা অনতি বিলম্বে অবৈধ যান ট্রলি সড়কে বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদকসেবীদের হাতে গাড়ির স্টিয়ারিং না দেওয়ার অনুরোধ করেছেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে অপহরণকৃত ব্যবসায়ী উদ্ধারে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জানুয়ারি ২০২৬
Trulli

‎ রাজিবপুরে অবৈধ কাঁকড়া গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন ‎