সর্বশেষ

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননা, ইবি ছাত্রদলের নিন্দা

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ২০২৩ সালের একটি ভিডিও বক্তব্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী (জামায়াত সমর্থিত) মুফতি আমির হামজার বিরুদ্ধে। সম্প্রতি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ ঘটনায় প্রকাশ্য ক্ষমা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৭ জানুয়ারি) ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা কর্তৃক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক রাষ্ট্রপতি ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ও অমানবিক ভাষা ব্যবহার করায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
একজন সংসদীয় আসনের প্রার্থী হয়ে এ ধরনের নোংরা, অসভ্য ও ঘৃণাত্মক বক্তব্য কেবল একটি রাজনৈতিক পরিবারকে অপমান নয়, বরং এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। এই বক্তব্য অভিযুক্ত প্রার্থীর রাজনৈতিক দেউলিয়াত্ব ও অসহিষ্ণু মানসিকতার পরিচয় বহন করে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ভদ্র, শালীন ও দেশপ্রেমিক ক্রীড়া সংগঠক, যিনি রাজনীতির বাইরে থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার শুধু অমানবিকই নয়, এটি একটি সভ্য সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
প্রতিবাদলিপিতে ইবি ছাত্রদল অভিযুক্ত প্রার্থীর প্রকাশ্য ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে এ বক্তব্যের দায় স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এ ধরনের অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আইনগত ও গণতান্ত্রিক সব কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। শহীদ জিয়ার আদর্শ, গণতন্ত্র ও সম্মানজনক রাজনীতির প্রশ্নে ইবি ছাত্রদল আপসহীন থাকবে—এই প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে শহীদ জিয়া পরিবারের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি উদাহরণ দিতে গিয়ে মুফতি আমির হামজা বিতর্কিত মন্তব্য করেন। সে সময় তিনি ক্ষমা চেয়েছিলেন। সম্প্রতি ওই ভিডিওটি পুনরায় ভাইরাল হলে নতুন করে সমালোচনা শুরু হয়। এরপর আবারও তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১৭ জানুয়ারি) মুফতি আমির হামজা জানান, আলোচিত বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের এবং সে সময়েই তিনি অনুতাপ প্রকাশ করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আমার মন্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে আমি ভুল করেছিলাম। সে কারণেই তখন দুঃখ প্রকাশ করেছিলাম এবং এখন আবারও ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।”

বাউফলে দেড়শো টাকার দ্বন্দ্ব ও পরিদর্শকসহ সামগ্রিক ব্যয় মেটাতে না পারায় পরীক্ষা কেন্দ্র বাতিল

রৌমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

ফরিদপুর-গোয়ালন্দে ফের সক্রিয় অবৈধ বালু উত্তোলন চক্র:হাইকোর্টের নিষেধাজ্ঞার অভিযোগ

ফরিদপুর ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় পুনরায় সংঘবদ্ধভাবে অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আলম শেখ ও তার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT