সর্বশেষ

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শহীদুল ইসলাম

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দিনব্যাপী আনন্দঘন পরিবেশে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসব সম্পন্ন হয়।

দোহার উপজেলার অক্সফোর্ড মডেল স্কুলের মাঠে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. এমারত হোসেন এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

সাভারে প্রটোকল বিহীন রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: মীর হেলাল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জিয়া উদ্দীন ভূঁইয়া, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহমেদ, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, আবুল বাশার, মারুফ চৌধুরী এবং শিপন মোল্লা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও মেধা তালিকায় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
একই দিনে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এই বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

রুপগন্জের গন্ধর্ব্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, সমাজসেবক দুর্জয় মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৬
Trulli

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন