সর্বশেষ

কুড়িগ্রাম ৪ আসনের ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা গণ মিছলে হাজারো মানুষের ঢল

আকতার হোসেন

২৮ কুড়িগ্রাম ৪ আসন রৌমারী রাজিবপুর ও চিলমারী বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম ৪ আসনের অহংকার অসহায় গরিব দুঃখী মানুষের স্পন্দন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমানের পক্ষে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় রৌমারী রাজিব পুর ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনার মধ্য দিয়ে আজিজুর রহমান এ কার্যক্রম শুরু করেন,

শিবালয়ে অব্যাহত অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

এ সময় রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বলেন,রৌমারী রাজিব পুর ও চিলমারীর মাটি ও মানুষের সন্তান আজিজুর রহমান এই কুড়িগ্রাম -৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি লাখো মানুষের জন্য একটি আনন্দের ও আশাব্যঞ্জক খবর। ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, আজিজুর রহমান আমাদের সন্তান, আমরা শুধু তাঁকে ভোটই দেব না, তাঁর জন্য ভোটও সংগ্রহ করব।’

রাজিব পুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, রাজিবপুরবাসী সর্বোচ্চ ভোটে আজিজুর রহমানকে বিজয়ী করে দেশে রেকর্ড গড়বে। এতে আবারও প্রমাণিত হবে—কুড়িগ্রাম ৪ বিএনপির দুর্গ।

সাভারে বিরুলিয়া বসতবাড়িতে হামলা-চাঁদাবাজি লুটপাট,কৃষক দল নেতা মধুর বিরুদ্ধে: থানায় অভিযোগ

রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রৌমারীর রাজনীতির চিত্র বদলে গেছে। আর কোনো দলের একক দুর্গ নয়। আগামী নির্বাচনে ভোটাররাই ব্যালটের মাধ্যমে এর প্রমাণ দেবেন এ ছাড়া কুড়িগ্রাম ৪ আসনে এবার একটি ধানের শীষের জোয়ার উঠেছে আমরা সবাই ভাই ভাই ,আজিজুর ভাইকে সবাই দেখতে চাই ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জানুয়ারি ২০২৬
Trulli

কুড়িগ্রাম ৪ আসনের ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা গণ মিছলে হাজারো মানুষের ঢল