সর্বশেষ

নির্বাচন বানচালের চক্রান্ত চলছে: আমানউল্লাহ আমান

শহীদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান। আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। তিনি দাবি করেন, এ ধরনের ন্যক্কারজনক হামলার মূল উদ্দেশ্য হলো সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সৃষ্টি করা যাতে তারা ভোটকেন্দ্রে যেতে দ্বিধাবোধ করেন।

শিবালয়ে অব্যাহত অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

বক্তব্যে তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে। ষড়যন্ত্র করে জনগণের এই অধিকার কেড়ে নেওয়া যাবে না। চক্রান্তকারীদের সকল অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন ঘিরে চলমান চক্রান্ত মোকাবিলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার এবং কোনো ভয়ভীতি বা বাধায় দমে না যাওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা এলাকার সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার অনুরোধ জানান।

সাভারে বিরুলিয়া বসতবাড়িতে হামলা-চাঁদাবাজি লুটপাট,কৃষক দল নেতা মধুর বিরুদ্ধে: থানায় অভিযোগ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জানুয়ারি ২০২৬
Trulli

নির্বাচন বানচালের চক্রান্ত চলছে: আমানউল্লাহ আমান