সর্বশেষ

রৌমারীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আকতার হোসেন

২৮ কুড়িগ্রাম ৪ রৌমারী রাজিবপুর ও চিলমারী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক আলহাজ্ব হাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন,

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের সায়দাবাদ বাজার হাত পাখার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও নির্বাচনী -প্রচার প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলন হাতপাখার মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান।

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখা, আখতার হোসেন আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটি ২৮ কুড়িগ্রাম ৪, মাওলানা সোলায়মান সেলিম সাধারণ সম্পাদক হাতপাখা নির্বাচনী পরিচালনা কুড়িগ্রাম ৪ ,মাওলানা আনসার উদ্দিন প্রিন্সিপাল রৌমারী উপজেলা সদর মুজাহিদ কমিটি, আব্দুল বারী সাবেক চেয়ারম্যান, আলতাফ হোসেন সাবেক মেম্বার সহ অন্যান্য মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ।

হাত পাখার মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে রৌমারী রাজিব পুর ও চিলমারীর জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

মুক্তার হোসেন ও বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় আমরা এই কুড়িগ্রাম ৪ আসনটি উপহার পেয়েছি, এবং একক ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আশুলিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

রৌমারীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত