সর্বশেষ

সিরাজদিখানে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

উপজেলা সংবাদদাতা

আরিফ হোসেন হারিছ, সিরাজিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন  করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৫ জানুয়ারী বেলা ১২ টায় উপজেলার অডিটরিয়ামে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৪ লাশ উদ্ধার: হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় চরম আতঙ্ক

সভায়  সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত নির্বাচনের সময় প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়।

কামরুন নেছার সঞ্চালনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি।অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি  মুন্সীগঞ্জ জেলা  পুলিশ সুপার মো.মেনহাজুল আলম পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুল বারী,সহকারী পুলিশ সুপার  (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ। সিরাজদিখান থানার অফিসার মো: আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পাবনায় হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ঝলসানো লাশ উদ্ধার: নিখোঁজের পরদিন নৃশংস ঘটনা

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি বলেন, আগামীতে যাতে একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়, জনকল্যাণমুখী একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তিনি আরো  বলেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। গণভোট সম্পর্কে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু, আমরা যে বিষয়টা চাচ্ছি, যে বিষয়ে আজকে আপনাদেরকে এই সভায় উপস্থিত করা হয়েছে, সেটি হচ্ছে, যেহেতু, আপনারা সমাজের একটা অংশের প্রতিনিধি হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন। আমরা চাই, আপনার আয়ত্তে, আপনার নিয়ন্ত্রণাধীনে, যে সকল সম্মানিত ভোটারবৃন্দ আছেন,  তাদেরকে আপনারা বিষয়গুলো জানাবেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জানুয়ারি ২০২৬
Trulli

সিরাজদিখানে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা