সর্বশেষ

জনবল সংকটে সিলেট এলজিইডির উন্নয়ন কাজ ধীরগতি

নিজস্ব প্রতিবেদক

এম শাহীন আলম :

সিলেট বিভাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চরম জনবল সংকটে পড়ায় উন্নয়নমূলক কাজের গতি ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক জনবল না থাকায় প্রকল্প বাস্তবায়ন ও কাজের মান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৩টি উপজেলায় এলজিইডির ১৪টি ক্যাটাগরির পদে অনুমোদিত জনবল ২৬০ জন থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১৭ জন। ফলে কারিগরি ও প্রশাসনিক মিলিয়ে ১৪৩টি পদ শূন্য রয়েছে। কয়েকটি উপজেলায় উপজেলা প্রকৌশলীর পদও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি)

জনবল সংকটের কারণে মাঠপর্যায়ে প্রকল্প তদারকি ব্যাহত হচ্ছে। বিশেষ করে কারিগরি জনবল না থাকায় সুপারভিশনের অভাব দেখা দিয়েছে, যা উন্নয়ন কাজের মানে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে সিলেট এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুন খান বলেন, তিনি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিভাগে যোগদানের পর থেকেই জনবল সংকটের বিষয়টি লক্ষ্য করছেন। তিনি জানান, কারিগরি পদে পর্যাপ্ত লোক না থাকায় উন্নয়নমূলক কাজ ধীরগতিতে চলছে। একই সঙ্গে স্কিম প্রস্তুত করতেও নানা সমস্যা দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবছর বহু কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে শূন্য পদে নতুন নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। শুধু সিলেট নয়, সারাদেশেই এলজিইডিতে একই ধরনের সমস্যার কারণে কাজের গতি ও মান ব্যাহত হচ্ছে।

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জানুয়ারি ২০২৬
Trulli

জনবল সংকটে সিলেট এলজিইডির উন্নয়ন কাজ ধীরগতি