সর্বশেষ

আশুলিয়ায় সরকারি চাল আটা উদ্ধার,দুই ব্যবসায়ীকে জরিমানা

মাইনুল ইসলাম

ঢাকা জেলার আশুলিয়ার নবীনগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে সেনা শপিং কমপ্লেক্সের দুটি মুদি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের মোট ১৫০ বস্তা সরকারি চাল ও ৩২ বস্তা আটা জব্দ করা হয়।

জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি)

অভিযানকালে সরকারি খাদ্য মজুদ ও বিক্রির অভিযোগে গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে ১লাখ টাকা এবং ফরহাদ স্টোরের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাদ্য সামগ্রীর অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জানুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় সরকারি চাল আটা উদ্ধার,দুই ব্যবসায়ীকে জরিমানা