সর্বশেষ

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল অস্ত্রসহ গ্রেফতার: থানার সামনে বিক্ষোভ

মাইনুল ইসলাম

ঢাকার আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করার প্রতিবাদে তার মুক্তির দাবিতে আশুলিয়া থানার সামনে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলো। অভিযানের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনবিরোধী কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের একাংশ আশুলিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এবং জাহাঙ্গীর আলম মন্ডলের মুক্তির দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-আইনের আওতায় আনা হবে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল অস্ত্রসহ গ্রেফতার: থানার সামনে বিক্ষোভ