সর্বশেষ

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

মোঃ মাইনুল ইসলাম

 আমাদের বাংলাদেশ নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে দিল্লি থেকে নয় ও এদেশের জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পাটি(এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার জুম্মার আগে সাভারে ঢাকা- ১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নাহিদ ইসলাম এসময় আরও বলেন, দিল্লীর তাবেদারী যারা করে এসেছে নতুন করে যারা দিল্লীর তাবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না, আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেবো তুবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারা অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা, অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা হচ্ছে কিন্তু লাশের উপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন,একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছে কিন্তু দেশে কোথায় সয়াবিন কোথায় ভুট্টা চাষ হয় উনি যানেন না তাহলে উনি কিসের পরিবর্তন করবেন, দেশে ১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন সংস্কার পাঁচ আগষ্টের পরে কোন জালিমবাজ দেশের মানুষ দেখতে চায়না, তারা ৫ আগষ্টের পরে দেশে চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে বলেও বলেন তিনি। এসময় স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা এবং সর্বচরের মানুষ উপস্থিত ছিলেন।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম