সর্বশেষ

ঝনকিতে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের গণসংযোগ

শহীদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) দোহার উপজেলার ঝনকি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনিত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

জুম্মার নামাজ শেষে ঝনকি জামে মসজিদে সমবেত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। নামাজ পরবর্তী সময়ে মসজিদের সামনে অপেক্ষমাণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং মুরব্বিদের দোয়া নেন। এ সময় তিনি সাধারণ মানুষের ব্যক্তিগত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “আমরা একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং প্রতিটি নাগরিক ন্যায়বিচার পাবে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের আগামীর পথ চলায় শক্তি জোগাবে।” তিনি আরও বলেন, এলাকার টেকসই উন্নয়নে তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করার কোনো বিকল্প নেই।

ব্যারিস্টার নজরুল ইসলামের আগমনে ঝনকি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ ভোটাররা তাঁকে কাছে পেয়ে তাদের প্রত্যাশার কথা জানান। বিশেষ করে স্থানীয় তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। তিনি এদিন আরও কয়েকটি এলাকা গণসংযোগ করেছেন।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ঝনকিতে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের গণসংযোগ