সর্বশেষ

ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খন্দকার আবু আশফাকের

শহীদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, “একটি বিদেশি অপশক্তি রাজনৈতিক দলগুলোর ওপর ভর করে এ দেশকে তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিল। তারা সফল হতে না পেরে এখন দেশবিরোধী একটি চক্রের সাথে হাত মিলিয়ে পুনরায় সেই অপচেষ্টা চালাচ্ছে।

আজ শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৬, দুপুরে দোহারের জয়পাড়া থানা বিএনপি কার্যালয়ে স্থানীয় কর্মীদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

খন্দকার আবু আশফাক উপস্থিত নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অশুভ শক্তি যেন দেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সেজন্য স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুদ, সহ-সভাপতি ইয়ানুছ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা যুবদল নেতা তানভীর আহমেদ সানু মোল্লা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, সাবেক জেদ্দা বিএনপি সভাপতি চয়ন আজাদ, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খন্দকার আবু আশফাকের