সর্বশেষ

গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির সংঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের শাস্তির বিধান করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

আপস হলেও গাজী নজরুলের জামিন মেলেনি, আদালতের কড়া পর্যবেক্ষণ

নাহিদ ইসলাম বলেন, দেশবাসী আমাদের সরকার গঠনের দায়িত্ব দিলে ফ্যাসিস্ট হাসিনার আমলে লুটপাট ও বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে। এর সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেয়া হবে না। খুনি হাসিনার দোসর, ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয়-স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, বিদেশে পাচার হওয়া এদের যে অর্থের তথ্য এর মধ্যে শনাক্ত হয়েছে, তা বাংলাদেশের কর বিভাগের কাছে হস্তান্তর করে এর সঙ্গে জরিমানাসহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেয়া হবে।

দুর্গাপূজা ঘিরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম