সর্বশেষ

আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ

আশুলিয়া প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা। অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিলে সুযোগ নিয়ে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধে নামেন।

টাঙ্গাইল সদরে তিন সেতু নির্মাণে একনেকের অনুমোদন, দুর্ভোগ কমার আশায় চরাঞ্চলবাসী

এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনের ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করা দরকার।

এক পোশাক শ্রমিক বলেন, কারখানায় ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগত, এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না।

ডিসেম্বর ঘিরে সীমান্তে কড়াকড়ি, নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শেখ শাহজাহান জানান, সড়কে যাত্রীর চাপ বেশি রয়েছে। যাত্রীরা সড়কে অবস্থান নেয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অবরোধের বিষয়ে অবগত নন বলে জানান তিনি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ