সর্বশেষ

দোহারে জানাজা শেষে চিরনিদ্রায় আব্দুল মান্নান খান

শহীদুল ইসলাম

ঢাকার দোহার ও নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে দোহারের কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে হাজারো মানুষের ঢল নামে।

এই জানাজার একটি বিশেষ দিক ছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিরল এক সম্প্রীতির চিত্র। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আসন্ন নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে মরহুমের জানাজায় অংশ নেন। তাঁরা উভয়েই আব্দুল মান্নান খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডভোকেট আব্দুল মান্নান খান গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি,২০২৬) সন্ধ্যা ৬টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওই রাতেই ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকালে তাঁর মরদেহ পৈতৃক নিবাস দোহারে নিয়ে আসা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এবং জানাজায় শরিক হন।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে দোহার-নবাবগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো বলে বিশিষ্টজনরা মন্তব্য করেছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রয়াণে পৃথক শোকবার্তা প্রদান করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও ১ সন্তান রেখে গেছেন।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

দোহারে জানাজা শেষে চিরনিদ্রায় আব্দুল মান্নান খান