সর্বশেষ

শেষ মুহূর্তের ভোট গ্রহণ, জামালচর কেন্দ্রে বিকেলের অপেক্ষায় ভোটাররা

শহীদুল ইসলাম

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এখন শেষের দিকে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল থেকে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হতে চলেছে। তবে দুপুর গড়াতেই ভোটার উপস্থিতিতে কিছুটা ভাটা পড়তে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও দুপুর ২টার পর থেকে জামালচর কেন্দ্রে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও দায়িত্বরত কর্মকর্তারা অলস সময় পার করছেন। ১৭২২ জন ভোটারের এই কেন্দ্রে প্রথম প্রহরে যে উদ্দীপনা ছিল, দুপুরে তা কিছুটা স্তিমিত হয়ে এসেছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

দুপুরে ভোটার সংখ্যা কমলেও প্রার্থীরা হাল ছাড়ছেন না। স্থানীয় রাজনৈতিক কর্মী ও এজেন্টদের মতে, জামালচর এলাকার একটি বড়ো অংশই কর্মজীবী। বিশেষ করে যারা ব্যাবসায়িক কাজে বা অন্য প্রয়োজনে এলাকার বাইরে রয়েছেন, তারা বিকেল ৪টার পর থেকে ভোট শেষ হওয়ার আগে (সাড়ে ৪টার মধ্যে) কেন্দ্রে উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোটের শেষ সময়েও জামালচর কেন্দ্রের বাইরে শুধুমাত্র বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের সহায়তা কেন্দ্রগুলো সক্রিয় থাকতে দেখা গেছে। নির্বাচনি এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী টিম কেন্দ্রের আশেপাশে নিয়মিত টহল দিচ্ছে।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরই শুরু হবে ব্যালট গণনা। জামালচরের ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে কার পাল্লা ভারী করেন, তা দেখার জন্য এখন কেবল ফলাফলের অপেক্ষা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

শেষ মুহূর্তের ভোট গ্রহণ, জামালচর কেন্দ্রে বিকেলের অপেক্ষায় ভোটাররা