সর্বশেষ

শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা-১ আসনের ভোটযুদ্ধ, শুরু হয়েছে গণনা

শহীদুল ইসলাম

উৎসবমুখর ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪:৩০ মিনিটে ভোটগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনার কাজ শুরু হয়েছে।

১৭২২ জন ভোটারের এই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তবে বিকেলের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার পর কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি ছিল না।
নির্বাচন চলাকালীন প্রার্থীদের উপস্থিতিতে ব্যাপক বৈচিত্র্য ছিল। সকাল থেকেই কেন্দ্রে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘ধানের শীষ’ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ‘দাঁড়িপাল্লা’ মার্কার কর্মী-সমর্থকদের সহায়তা কেন্দ্রে সক্রিয় দেখা গেছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বিপরীত দিকে, জাতীয় পার্টির ‘লাঙল’, ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ এবং লেবার পার্টির ‘আনারস’ মার্কার কোনো উল্লেখযোগ্য তৎপরতা বা সহায়তা কেন্দ্র নজরে পড়েনি। তবে স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদাকে তার ভোটকেন্দ্রের বাইরে গাড়িতে অবস্থান করতে দেখা গেছে কিছু সময়ের জন্য।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সবার নজর ফলাফলের দিকে। ঢাকা-১ আসনের ৬ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য এখন ব্যালট বাক্সে বন্দি। জামালচর কেন্দ্রসহ পুরো আসনের চূড়ান্ত ফলাফল জানতে এখন কেবল সময়ের অপেক্ষা।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা-১ আসনের ভোটযুদ্ধ, শুরু হয়েছে গণনা