সর্বশেষ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে হুইল চেয়ারে করে ভোট দিলেন শতবর্ষী রহিমা বেগম

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুত্রের সহযোগিতায় হুইল চেয়ারে করে ভোট দিতে এসেছেন শতবর্ষী বৃদ্ধা রহিমা বেগম। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় লিটল ফ্লাওয়ার এডুকেয়ার এন্ড হাই স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন। শত বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগমকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন তার পুত্র শাহীন ভুঁইয়া স্বপন।

ভোট দিতে আসা রহিমা বেগম বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি ।এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারব বলে ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার ১২৯ টি ভোট কেন্দ্রে ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো ছিলো।

গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর টহল জোরদার, পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর প্রায় ৩ হাজার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাত জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত ছিল।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

নারায়ণগঞ্জ রূপগঞ্জে হুইল চেয়ারে করে ভোট দিলেন শতবর্ষী রহিমা বেগম