সর্বশেষ

আদমদীঘিতে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

 মাসুদ রানা

নেশার টাকা না পেয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম ওই গ্রামের ছামছুল হক ছামুর ছেলে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে অবৈধ দখলীয় কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই নেশায় আসক্ত ছিলেন মাজেদুল ইসলাম। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন ও বিরক্ত করতেন। গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তিনি নিজ বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাউফলে মা ইলিশ রক্ষায় মাঠে প্রশাসন: প্রজনন মৌসুমে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট শুরু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আদমদীঘিতে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা