সর্বশেষ

পাবনাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া চাইলেন নবনির্বাচিত সাংসদ শিমুল বিশ্বাস

মাইনুল ইসলাম

পাবনা-৫ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের কাছে দোয়া চাইলেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে পাবনা-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।

শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়, এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আাল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার প্রিয় পাবনাবাসীর কাছে।

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ নিধন, অভিযানে গ্রেফতার ৪

এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার। আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। গণতন্ত্রে সহনশীলতা হলো প্রধান, সকলকে এমনিক আমার প্রতিপক্ষকেও একই সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমূখী সমাজ ও দেশ গড়তে আমরা সকলে একসাথে কাজ করবো। সাম্যের লক্ষ্য নিয়ে জীবনের কৈশোর থেকে যে রাজনীতি শুরু করেছিলাম সেই রাজনীতির মাধ্যমে মানুষকে সকল বৈষম্য, শোষন, অনাচার ও অবিচার থেকে রক্ষা করায় ছিলো একমাত্র ব্রত। আমাদের সকলের মাঝে নীতি ও নৈতিকতার চর্চা থাকতে হবে। আজকে মানুষ বদলাতে চায়। পদ পদবী সবকিছুর উর্ধ্বে হলো মানুষ, সবচেয়ে উর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি সেদিনই সত্যিকারের হাসবো, যেদিন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, যেদিন অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবো।

মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবো। শিমুল বিশ্বাস আরো বলেন, আমি প্রতিশ্রুদি দিচ্ছি, দল-মত নির্বিশেষে পাবনার প্রতিটি মানুষের পাশে থাকবো। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পাবনা গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করবো। তিনি সকলের কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, যেন সংসদ সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে পাবনাবাসীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে পারি। মহান আল্লাহপাক আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

পাবনাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া চাইলেন নবনির্বাচিত সাংসদ শিমুল বিশ্বাস