সর্বশেষ

ইরানে ইসরাইলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৪০

অ্যাডমিন

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’এর বরাতে এ খবর জানিয়েছে নিউজ ১৮।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো বৃহত্তর হামলার অংশ হিসেবে মিনাব শহরে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে।

মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরুর পর এটির প্রথম হতাহতের ঘটনা। ইরানি গণমাধ্যম জানিয়েছে, বিদ্যালয় বোমাবর্ষণের শিক্ষার্থীদের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রাথমিক কিছু হামলার খবর পাওয়া যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে কার্যালয়ের কাছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলে রাজধানী তেহরানের কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ড ঘোষণা দিয়েছেন, ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ চলছে এবং তিনি ইরানের জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান।

দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা!

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ইরানে ইসরাইলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৪০