ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পাননি বলে দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেন, সংস্থাটি ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি। রাফায়েল গ্রোসি নিশ্চিত করেন যে তেহরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

সরকারি স্কুলের বেহাল দশা, ভারতে শুরু ‘স্কুল ঠিক করো’ আন্দোলন

তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তবে এই মজুতকরণ গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, এই সমৃদ্ধকরণই ছিল ‘আমাদের উদ্বেগের মূল উৎস’ এবং ওই মাত্রায় উপাদান জমা করার ‘কোনো স্পষ্ট উদ্দেশ্য’ নেই। তিনি বলেন, ‘সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘুরছিল এবং ক্রমাগত আরও বেশি উপাদান উৎপাদন করছিল।’ তিনি যোগ করেন, ‘‘তাত্ত্বিকভাবে এটি ‘১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট’ হতে পারত। কিন্তু তাদের কি তা আছে? উত্তর হলো ‘না’।”

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মার্চ ২০২৬
Trulli

ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা