সর্বশেষ

হরমুজ প্রণালিতে পরপর ৩টি কার্গো জাহাজে হামলা

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটায় বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং পরিবেশগত কোনো ক্ষতি হয়নি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজে অবস্থান করছেন।

‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন

এর আগে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আঘাত পায়। জাহাজটির নাবিকরা নিরাপদে রয়েছেন এবং এটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের মুখে পড়ে। জাহাজটির নাবিকরা নিরাপদ রয়েছেন।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানায়, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজ হামলার শিকার হয়েছে।  সূত্র: রয়টার্স

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ মার্চ ২০২৬
Trulli

হরমুজ প্রণালিতে পরপর ৩টি কার্গো জাহাজে হামলা