সর্বশেষ

রূপগঞ্জে বন্ধ ফিলিংস্টেশন পূণরায় চালু

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জে রূপগঞ্জের কুশাবো এলাকার বন্ধ করে দেয়া পূর্বাচল মডেল ফিলিংস্টেশন ২৮মার্চ শনিবার চালু করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান এ ফিলিংস্টেশনটি পূণরায় চালু করে দেন।

পুলিশ জানায়, গত ২৭মার্চ শুক্রবার সন্ধ্যার দিকে ১০/১২টি মোটরসাইকেলে ১৫/১৬ জন যুবক পূর্বাচল মডেল ফিলিংস্টেশনে এসে তাদের চাহিদা মতো অকটেন দিতে বলে। ফিলিংস্টেশন মোটরসাইকেল ১/২লিটার ও প্রাইভেটকারে ১৫/২০লিটার অকটেন সরবরাহ করে আসছিলো।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

মোটরসাইকেল আরোহীদের চাহিদা মোতাবেক ফিলিংস্টেশন কর্তৃপক্ষ অকটেন দিতে অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে বাকবিতন্ডার পর মোটরসাইকেল আরোহীরা উত্তেজিত হয়ে ফিলিংস্টেশনের ম্যানেজার শাহীন মিয়া, ক্যাশিয়ার সাকিব আহম্মেদ, মোরশেদ আলম, আব্দুল্লাহ ও সোহাগ মিয়াকে মারধর করে। পরে তারা টাকা পরিশোধ না করে জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন ভর্তি করে চলে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষ ফিলিংস্টেশন বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকরা। এ ব্যাপারে ফিলিংস্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের সুবিধার্থে বন্ধ করে দেয়া ফিলিংস্টেশন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে চালু করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ফিলিংস্টেশনের অপ্রীতিকর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রূপগঞ্জের প্রতিটি ফিলিংস্টেশন পুলিশের নজরদারিতে রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে বন্ধ ফিলিংস্টেশন পূণরায় চালু