সর্বশেষ

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শহরের চাষাঢ়া নূর মসজিদের পাশে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “বাংলাদেশের সকল আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন বিজয়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে জামায়াতের বিরুদ্ধে নানা প্রপাগাণ্ডা ছড়িয়ে এবং মিথ্যা মামলায় আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, ইসলাম প্রতিষ্ঠিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

​সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “৫৩ বছর ধরে এদেশের মানুষ নানা বৈষম্যের শিকার হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ মানুষ বৈষম্যমুক্ত সমাজের আশায় ঝাঁপিয়ে পড়েছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।” তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও সনদকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুদ্দিন মনির, হাবিবুর রহমান মল্লিক, সাইদ তালুকদার এবং ফরিদ উদ্দিন আহমেদ।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

​অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন জামায়াতে নেতা হাফেজ আক্তার হোসাইন। সবশেষে প্রধান অতিথি মাওলানা মইনুদ্দিন আহমাদ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। এতে নারায়ণগঞ্জ মহানগরীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ মার্চ ২০২৬
Trulli

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত