সর্বশেষ

আর্লি এইজে সংসদে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবকে সম্বোধন নিয়ে সৃষ্ট বিতর্কের পর নিজের বক্তব্যে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৩০ মার্চ) সংসদের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সালাহউদ্দিন সাহেব’ বলে সম্বোধন করেন। এতে সরকার দলীয় সদস্যদের আপত্তির মুখে স্পিকার হস্তক্ষেপ করেন। পরে তিনি তা সংশোধন করে ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়’ বলেন।

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা

এ ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ দুঃখপ্রকাশ করে বলেন, তার বয়স সাড়ে ২৭ বছর এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে সংসদে আসেন, তখন তিনি জন্মগ্রহণ করেননি। তিনি জানান, কোনো প্রথাগত ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে তিনি প্রস্তুত।এ সময় স্পিকার মন্তব্য করেন, “আমরা প্রতিদিনই শিখছি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বয়স যাই হোক, সংসদের নিয়ম অনুযায়ী তাকে ‘মাননীয় সংসদ সদস্য’ হিসেবেই সম্বোধন করতে হবে। তিনি আরও বলেন, অল্প বয়সে সংসদে আসার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয় এবং তরুণ এই সংসদ সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মার্চ ২০২৬
Trulli

আর্লি এইজে সংসদে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়