সর্বশেষ

শীতলক্ষ্যা নদীতে যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে উঠেছে

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাটের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ এপ্রিল বুধবার দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, ৪/৫ দিন আগে অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

পানিতে ভাসতে ভাসতে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়ায় এসে ঠেকে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। মরদেহটি অর্ধগলিত বলে ময়না তদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ এপ্রিল ২০২৬
Trulli

শীতলক্ষ্যা নদীতে যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে উঠেছে