সর্বশেষ

জিনজিরাম নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি গ্রামের জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড় পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চান্দার চর, ফুলবাড়ি, গোয়াল গ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় এলাকাবাসি জানান, আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করে চলাচল করেন। শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ধুর মায়ের কাছে অভিযোগ করতে গিয়েই মর্মান্তিক পরিণত

এলাকাবাসী অভিযোগ করে বলেন, জিনজিরাম নদীর ওপর একটি ব্রিজ না থাকায় বছরের পর বছর তারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা, আর শুকনো মৌসুমে গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণেও চরম ভোগান্তি সৃষ্টি হয়। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থায়ী ভাবে একটা ব্রিজ নির্মাণের দাবি জানান মানববন্ধনের মাধ্যমে। মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এলাকাবাসীর প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলামসহ আরও অনেকে। রৌমারীর ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা একটি ব্রিজের অভাবে পিছিয়ে আছি।

আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল, রোগীর চিকিৎসা সবকিছুই এই নদীর কারণে বাধাগ্রস্থ হচ্ছে। একটি ব্রিজ নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে। রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন করছে। আমরা রৌমারীর এই জনপদের মানুষও উন্নয়নের সুফল চাই।

দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী সরকারের সংশিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে

আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মে ২০২৬
Trulli

জিনজিরাম নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন