সর্বশেষ

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক

অনলাইন ডেস্ক

লন্ডনের উত্তর-পশ্চিমে গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করছে। অনলাইন টেলিগ্রাফ এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের ওই ইহুদি সুপারমার্কেটের পেছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পেয়েছে। এরপর মোট ৫৬টি কল আসে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন, ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানকার দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তিনতলা একটি ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়েছে, যেখানে নিচতলায় দোকান এবং ওপরের তলায় অন্যান্য ব্যবহারের স্থান রয়েছে।

ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের বেশ কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মে ২০২৬
Trulli

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক