সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

১৬ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর এই প্রত্যাবর্তনের জন্য ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে চমক রেখেছেন কোচ হুগো ব্রস। বুধবার (২৭ মে) তিনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। একাধিক তরুণ ও নতুন মুখ জায়গা পেয়েছেন দলে। এছাড়া অভিজ্ঞদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। ৩৬ বছর বয়সী মিডফিল্ডার থেম্বা জওয়ানেকে রেখে মাঝমাঠে অভিজ্ঞতা ও সৃজনশীলতার ওপর আস্থা দেখিয়েছেন কোচ।

ঘোষিত স্কোয়াডের ১৯ জন ফুটবলারই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে খেলেন। ১১ জুন সহ-স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া। ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং ২৪ জুন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। ৭৪ বছর বয়সী ব্রোস আগেই জানিয়েছেন, এটি তার কোচিং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ক্যাচ তিলকের, তালিকায় পেছনে রোহিত-কোহলি

দল ঘোষণার পর তিনি বলেন, বাদ পড়া ফুটবলারদের হতাশা তিনি বুঝতে পারেন, তবে দলের স্বার্থেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।এর আগে দক্ষিণ আফ্রিকা তিনবার বিশ্বকাপে অংশ নিয়েছে—১৯৯৮, ২০০২ ও ২০১০ সালে। তবে প্রতিবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। ২০১০ এ ঘরের মাঠের আসরের পর এবার দীর্ঘ ১৬ বছর পর বিশ্বমঞ্চে ফিরে সেই ব্যর্থতার ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

‘লর্ড মিঠুন’ বিতর্কের শুরু তাঁর সময়েই, জানালেন হাবিবুল বাশার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মে ২০২৬
Trulli

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা