সর্বশেষ

জুলাইয়ের আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো জেবুন্নেসা আফরোজকে

অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়।

তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপস হলেও গাজী নজরুলের জামিন মেলেনি, আদালতের কড়া পর্যবেক্ষণ

পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী। মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করে ব্যাঙ্গাত্মক করলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলা করেন।

দুর্গাপূজা ঘিরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

জুলাইয়ের আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো জেবুন্নেসা আফরোজকে