সর্বশেষ

আশুলিয়ায় ৬০ফুট গভীর কূপে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ঠিকাদার ও বাড়ির মালিক পলাতক

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনে ৬০ফুট গভীর কূপে কাজ করতে নেমে আলম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ও অক্সিজেনের ব্যবস্থা ছাড়াই তাকে কূপে নামানো হয়েছিলো।

বুধবার (১ জুলাই ২০২৬) ঢাকার আশুলিয়ার ছয়তলা এলাকার রূপায়ন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

পাবনায় হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ঝলসানো লাশ উদ্ধার: নিখোঁজের পরদিন নৃশংস ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, রূপায়ন সিটির ভেতরে তৌহিদ উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে কাজ চলাকালে বাড়ির ম্যানেজার ও ঠিকাদার মো. ফারুক আলমকে প্রায় ৬০ ফুট গভীর একটি কূপে নামতে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা অক্সিজেনের ব্যবস্থা ছাড়াই তাকে সেখানে কাজ করতে পাঠানো হয়। কূপে নামার কিছুক্ষণ পর আলমের কোনো সাড়া-শব্দ না পেয়ে সেখানে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাকে ওপরে তুলে আনেন। পরে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও ঠিকাদার ফারুকের নির্দেশে কাজে যোগ দেন আলম। পরে তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত আলম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা, সে মো. আব্দুল ওয়াহেদের ছেলে।

শিবালয়ে অব্যাহত অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিড টাওয়ার ও ফসলি জমি

এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক তৌহিদ উদ্দিন এবং ম্যানেজার ও ঠিকাদার মো. ফারুক পলাতক রয়েছে। তাদের লুকিয়ে থাকা ও প্রশাসনকে সহযোগিতা না করায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় ৬০ফুট গভীর কূপে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ঠিকাদার ও বাড়ির মালিক পলাতক