সর্বশেষ

আশুলিয়ার ভাদাইলে শরীফ সিকদারের ভাড়াটিয়াদের ভয়ভীতি ও পানির পাইপে বিষ ঢালার অভিযোগ দুখু মিয়ার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শরীফ সিকদারের বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন এবং পানির সংযোগ পাইপে বিষ ঢেলে হয়রানির অভিযোগ উঠেছে দুখু মিয়ার বিরুদ্ধে।

আজ (৩ জুলাই ২০২৬) রোজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমির মালিকানা দাবি করে দুখু মিয়া ও তার সহযোগীরা শরীফ সিকদারের বাড়ির ভাড়াটিয়াদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তারা বারবার ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ভাড়াটিয়ারা আতঙ্ক ও অনিরাপত্তার মধ্যে বসবাস করছেন বলে জানান তারা।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বাড়ির খাবার পানির সংযোগ পাইপে বিষ ঢেলে দেওয়া হয়। সেই পানি পান কিংবা দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব হয়নি। এতে বাড়ির ভাড়াটিয়ারা চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৬টার দিকে পার্শ্ববর্তী বাড়িওলা দুখু মিয়া। শরীফ সিকদারের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মটরের বোরিং এর মাধ্যমে খাবার পানিতে এক বোতল বিষ ঢেলে দেয় পরে সার্কিট বেকার বক্সের তালা ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ ভাঙচুর ভয়-ভীতি সহ ব্যাপক তাণ্ডব চালায়।তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

এ বিষয়ে শরীফ সিকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ দুখু মিয়া কোনো সাড়া দেয়নি।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

শরীফ সিকদার আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের রায়ের অপেক্ষায় আছি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে নিরপক্ষ তদন্ত চলমান।

এবিষয়ে দুখু মিয়ার বলেন, এই জায়াগা আমাদের শরিকরা  বিক্রি  করে দিয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ার ভাদাইলে শরীফ সিকদারের ভাড়াটিয়াদের ভয়ভীতি ও পানির পাইপে বিষ ঢালার অভিযোগ দুখু মিয়ার বিরুদ্ধে